ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা বানাবে আইসিটি বিভাগ : পলক

২৪ নভেম্বর, ২০২১ ২২:৫৮  
ডিজিটাল মাধ্যম পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ তৈরি করে দিয়ছে মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,গতানুগতিক মানসিকতা ভেঙ্গে দিয়ে উদ্যোক্তা হওয়ার সহাস তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি কিভাবে নারীদের ক্ষমতায়ন ও তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দিলেন তার একটা সফল উদাহরণ ডিজিটাল সেন্টার। গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকার এই পরিবর্তন আনতে সক্ষমতা অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেছেন, এখন কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের ওপর নির্ভর করে একজন নারী ও পুরুষ আইটি উদ্যোক্তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অপর দিকে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তা-উৎপাদকেদের পণ্যগুলো বিপনন ও সরবরাহের জন্য পয়েন্ট অব ডিজিটাল হাব বা ডিজিটাল ডেলিভারি হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন। বুধবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোগে ‘দ্যা পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেয়ার ক্ষেত্রে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, নারী নেতৃত্ব যেসব উদ্যোগে রয়েছে,সেখানে প্রতারণার দৃষ্টান্ত আমরা খুব একটা পাই না। সে কারণে আমাদের ই-কমার্সে বিশাল একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। যেখানে ৩ লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে। আজ নারী উদ্যোক্তা বাংলাদেশ প্লাটফর্মের সফলতা গল্প শুনে আমি ভীষণভাবে গর্বিত। বক্তব্যে শুধু চাকরির পেছনে ছুটলে ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশের লক্ষ্য দিয়েছেন তা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন পলক।  তার ভাষায়, নারী উদ্যোক্তাদের অর্থনীতিতে অন্তর্ভূক্তির মাধ্যমে সমান ভাবে অংশগ্রহণ করলেই সেই লক্ষ্য পূরণ হবে। এজন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৫০ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছি, যেখানে নারী ফ্রিল্যান্সার ছিলো ৩০ শতাংশ। এখন আমাদের টার্গেট প্রতিবছর প্রায় ৭০০ বিলিয়ন ডলারের ওপর আয় করা সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।  আমাদের ফ্রিল্যান্সার টু অন্টারপ্রেনর প্রকল্পের মাধ্যমে যে এক লাখ ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে তার অর্ধেকটাই হবে নারী। নারী উদ্যোক্তা বাংলাদেশের চেয়ারম্যান রুপা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রমুখ।